• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জে ফতুল্লা দক্ষিণ থানা জামায়েতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ১৬ জুন বাদ মাগরিব ফতুল্লার হক রোলিং এলাকায় জামায়াতে ইসলামীর অফিসে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির এবং নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তৃতায় আবদুল জব্বার বলেন আজ সারা পৃথিবীতে মানুষ দু’ ভাগে বিভক্ত হয়ে আছে। এক দিকে মুসলিম উম্মাহ আর অন্য দিকে মুসলিম বিরোধী গোষ্ঠী।

আমাদেরকে সকল প্রকার হীনমন্যতা ভূলে মুসলিম উম্মাহর জন্য কাজ করতে হবে। আগামী নির্বাচনে সৎ, যোগ্য লোকদের নেতৃত্বে এগিয়ে আনার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আমাদের জনশক্তিদের যোগ্যতা ময়দানে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করা গেলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার,  নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ মাওলানা আব্দু মজিদ, মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, মাওলানা নুরুল হক, মাওলানা নাসির উদ্দীন গাজী আবুল কাশেম প্রমুখ

আপনার মন্তব্য প্রদান করুন...