• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

এসবি ওয়ান ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

এম, এ, আযম কুড়িগ্রাম প্রতিনিধি-১২-০৯-২৬
“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামের শহীদ জিয়া বাজার, পৌর বাজার এবং খলিল গঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। পরে স্কুল মাঠে ডেঙ্গু পতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক অর্ণপুর্না দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক,অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড.আনোয়ার হোসেন,জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা,সাধারন সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক – শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি ও সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। জেলা – উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলা গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

M A Azam Kurigram
Mobile : 01712-946421
Email : m.a.azamnet@gmail.com

আপনার মন্তব্য প্রদান করুন...