• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বেলকুচিতে ছাতু খেয়ে তানহা খাতুন নামে শিশু বাচ্চার মৃত্যু, অসুস্থ হয়ে আরও ২ জন হাসপাতালে ভর্তি,

এসবি ওয়ান ডেস্ক / ৯৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বেলকুচিতে ছাতু খেয়ে তানহা খাতুন নামে শিশু বাচ্চার মৃত্যু, অসুস্থ হয়ে আরও ২ জন হাসপাতালে ভর্তি,

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : ছাতু খেয়ে মোছাঃ তানহা খাতুন নামে দুই বছরের শিশু বাচ্চার মৃত্যু হয়েছে এঘটায় অসুস্থ হয়ে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
মৃত তানহা খাতুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন বৈলগাছি গ্রামের মোঃ সাদ্দাম হোসেন এর মেয়ে, আহতরা হলেন একই পরিবারের মৃত নুরু সেখ এর মেয়ে নুরজাহান অন্যজন মানিকের মেয়ে মিথিলা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ রবিবার সকালে নুরজাহান ও মিথিলা একই সাথে তাদের ঘরে থাকা ক্রয়কৃত ছাতু খেতে বসে এমতাবস্থায় মৃত তানহা খাতুন এর মা ছালমা খাতুন তাদের সামনে আসলে শিশু বাচ্চা ছাতু দেখে খেতে চায়, তখন ছালমা খাতুন তার মেয়ে তানহাকে একটু মুখে দিয়ে খাওয়াতে বলে আর সেই ছাতু খেয়েই মৃত্যুর কোলে ডলে পরে শিশু বাচ্চা তানহা, হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় মোছাঃ তানহা খাতুন।
অসুস্থ নুরজাহান ও মিথিলাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে মৃত তানহার নানী মমতা খাতুন জানান, তানহাকে কোলে নিয়ে ওর মা ছালমা খাতুন নুরজাহানের কাছে গেলে তাদের ছাতু খাওয়া দেখে ছাতু খেতে চায় আর সেই ছাতু খেয়েই তানহার মৃত্যু হয়েছে, আর নুরজাহান ও মিথিলা হাসপাতালে। তবে প্রশাসন শিশু বাচ্চা তানতাকে পরিক্ষা করার জন্য কাটাফাটা করতে চাচ্ছে, যেহেতু একই ছাতু খেয়ে আরও দুই জন অসুস্থ তাই ছাতু ও ছাতু খাওয়ার পাত্র সহ দুজনকে পরিক্ষা করলেই বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তাই আমরা শিশু বাচ্চা তানহাকে কাটতে দিবোনা।
ঘটনাস্থলে তদন্তে উপস্থিত ছিলেন বেলকুচি থারার সার্কেল এসপি হুমায়ন কবির ও বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, তাদের নির্দেশে পুলিশ প্রশাসন পরিক্ষার জন্য তানহার লাশ থানায় আনতে চাইলে শিশু বাচ্চার লাশ নিয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখে তানহার বাবা সাদ্দাম হোসেন , পরে ঘর থেকে শিশু তানহার লাশ আনতে গেলে পরিবারের লোকজন প্রশাসনকে বাধা প্রদান করে, এমনকি জোর করে লাশ আনলে ঘরবাড়ি ও তাদের শরিরে আগুন ধরিয়ে দিবে বলে আতংক সৃষ্টি করে, এমতাবস্থায় যেহেতু তাদের কোন অভিযোগ নেই তাই তাদের সাক্ষর নিয়ে পরিবার ও গ্রামবাসির অনুরোধে তানহার লাশ মাটি দেওয়ার অনুমতি দেয় পুলিশ প্রশাসন। উল্লেখ যে ঐ বাড়িতে দুই বছর আগেও স্যালাইন খেয়ে শিশু বাচ্চার মৃত্যু হয়েছিল আজ আবার শিশু তানহার মৃত্যু, এতে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...