• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জে তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মডেল গ্রুপের পক্ষে বিক্ষোভ মিছিল

জুয়েল মেহেদী / ১২৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দেশজুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের রাজপথে গর্জে উঠলো নেতা-কর্মীরা। সদর ও বন্দর—এই দুটি গুরুত্বপূর্ণ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আয়োজিত হয় এ বিক্ষোভ মিছিল।

শনিবার বিকেলে নগরীর খানপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে মিছিল এগিয়ে যায় সলিমুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নম্বর রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল দলীয় পতাকা, গণতন্ত্রের শ্লোগান আর নেতাকর্মীদের দৃপ্ত কণ্ঠ।

মিছিলে নেতৃত্ব দেন মাসুদুজ্জামান মাসুদের ভাই ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম আহমেদ এবং মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার মনির হোসেন সরদার। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। তিনি বলেন “এই বিক্ষোভ কোনো হঠাৎ জন্ম নেওয়া ক্ষোভ নয়, এটি দেশের মানুষ ও গণতন্ত্রপ্রেমী জনতার মনের ভাষা। তারেক রহমানকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছনে টানতে চায়। কিন্তু আমরা তা হতে দেবো না।”

 

তিনি আরও বলেন“তারেক রহমানকে দুর্বল ভাবা রাজনৈতিক দেউলিয়াপনাই প্রমাণ করে। তিনি গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতিনিধি, যাঁর নেতৃত্বে এ দেশ ঘুরে দাঁড়াবে।”

 

মিছিলে অন্যান্য বক্তারাও বলেন “তারেক রহমান কেবল একজন নেতা নন, তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার মানে দেশ ও ইতিহাসের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে প্রস্তুত, রাজপথেই এর জবাব দেওয়া হবে।”

 

মিছিলজুড়ে “তারেক রহমান মানে বাংলাদেশের স্বপ্ন”, “অপপ্রচারের জবাব রাজপথেই হবে”, “গণতন্ত্রের প্রতীক তারেক রহমান”—এমন নানা শ্লোগানে প্রকম্পিত হয় নারায়ণগঞ্জ শহর।

আয়োজকরা জানান, এই প্রতিবাদ ছিল একটি শুরু মাত্র। ভবিষ্যতে বিএনপি নেতৃত্বাধীন বৃহত্তর ঐক্যের অংশ হিসেবে নারায়ণগঞ্জে আরও বড় কর্মসূচি নেওয়া হবে। তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো অপপ্রচারের জবাব জনগণই দেবে, রাজপথেই তার প্রমাণ মিলবে।

এ সময় মিছিলে আরো অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ ফারুক হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন রানা সহ প্রমুখ আরও অনেকে।

আপনার মন্তব্য প্রদান করুন...