• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

জামালগঞ্জে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত পলাতক

মো. শাহীন আলম, / ১০৫২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের একটি বাড়ি থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মাসুদ রানা ও এএসআই মো. গোলাম কিবরিয়া ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দূর্লভপুর (মাঝপাড়া) এলাকার কাছম আলী (৩৫) এর বসতঘরে তল্লাশি চালিয়ে ৯.৩৭৫ লিটার পরিমাণের ২৩ বোতল AC BLACK ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮,১২৫ টাকা।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কাছম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় জামালগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...