• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ মিছিল মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন

এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

এসবি ওয়ান ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

এম, এ , আযম কুড়িগ্রাম প্রতিনিধিঃ-০৫-০৯-২৬ইং।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়ম নিয়ে মোবাইল ফোনে এসিল্যান্ড রাফিউর রহমানকে প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে তিনি ক্ষিপ্ত হন। এর পরদিন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্য নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে অবৈধ তল্লাশি অভিযান চালান এসিল্যান্ড।
পরবর্তীতে এ তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এসিল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে এসিল্যান্ড রাফিউর রহমান ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, তোকে গুম করা হবে, মামলা দেওয়া হবে, নাকি হত্যা করা হবে তা সময় বলে দেবে।

অভিযুক্ত কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকির প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাজপথে নামেন স্থানীয় সংবাদকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত এই কর্মকর্তা ঘুষ ছাড়া সেবা দেন না এবং সাধারণ মানুষের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া এই কর্মকর্তার অভিলম্বে বরখাস্ত ও আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...