বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, বিকেল ৪টায় নারায়ণগঞ্জ চুনকা পাঠাগারের সামনে থেকে এ আনন্দ মিছিলটি বের হয়।এবং প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আনন্দ মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারা দলীয় স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিলের প্রাণচাঞ্চল্য আরও বাড়িয়ে দেয়।
আপনার মন্তব্য প্রদান করুন...