• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

কুড়িগ্রামে ৩০ বছর পর উৎসব পরিবেশে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

এসবি ওয়ান ডেস্ক / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৩০ বছর পর উৎসব পরিবেশে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন
এম , এ, আযম কুড়িগ্রামঃ-২৭-০৮-২৬
দীর্ঘ প্রায় ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২৭-২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্য নির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট প্রদান করেন। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকরাও ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্যরা জানান, ১৯৯৬ সালের নির্বাচনের পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় ৩০ বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে। প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমে নতুন নেতৃত্ব ও গতিশীলতা তৈরির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তারা।

 

নির্বাচনে দুটি প্যানেলে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা পরিষদে ৭ জন এবং এনসিপি সমর্থিত জামায়েত চৌধুরী-মুকুল মিয়া পরিষদে ৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্ট ভবন এলাকায় ভোটার ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে মোচ ৬৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

M A Azam Kurigram
Mobile : 01712-946421
Email : m.a.azamnet@gmail.com

আপনার মন্তব্য প্রদান করুন...