• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুয়েল মেহেদী ( চিফ নিউজ এডিটর) / ৩৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের ফতুল্লায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ২টায় ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিক দলের কার্যালয়ে ৫নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শহীদ শফিকুল ইসলাম অনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক টিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. আল-আমিন, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন, কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল মামুন এবং কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো. মান্নানসহ শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...