• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

লামায় দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় সহায়ক সরঞ্জাম বিতরণ

মো. ইসমাইলুল করিম / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

পার্বত্য জেলা বান্দরবানের লামায় প্রতি বছরই ঝড়, পাহাড় ধ্বস, বন্যা, খড়া, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। তবে পূর্বপ্রস্তুতির কারণে দুর্যোগে জান মালের ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বিধায় ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সার্বিক সহযোগিতায় ইউরোপীয় লামায় ফাইতং, গজালিয়া, সরই ইউনিয়নের অর্থায়নে লামা উপজেলায় দূর্যোগ প্রস্তুতি ও মোকাবেলায় উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)। এ সংগঠনের ‘অংশীদারত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় উপজেলার ফাইতং, গজালিয়া ও সরই ইউনিয়নে গঠন করা হয় ১৫ সদস্যবিশিষ্ট দুর্যোগপূর্ব প্রস্তুতি ও মোকাবেলায় ভলান্টিয়ার দল টিম লিডার কাছে হাতে তোলে দেন। সম্প্রতি এসব দলের সদস্যদেরকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে গত সোমবার (১৯ মে) দুপুরে সংগঠনের উপজেলা কার্যালয়ে নিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। সরঞ্জমাদির মধ্যে রয়েছে হ্যান্ড মাইক, রেইন কোট, টর্চ লাইট ও ফার্স্টএইড বক্স ও গাম বুট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ এসব বিতরণ সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রকল্প সমন্বয়কারী মং উচিং মারমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য ওমর ফারুক ও প্রকল্পের পর্যবেক্ষণ কর্মকর্তা থুই চাহ্লা মার্মা,লামা অর্গানাইজার বাপ্পী চক্তবতী’সহ প্রমুখ। প্রকল্পের সমন্বয়কারী মং উচিং মারমা জানান, গ্রাউস সরকারের সাথে সমন্বয় রেখে লামা উপজেলার গজালিয়া, ফাইতং, লামা সদর ও সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ে বসবাসরত সুবিধাবঞ্চিত ১০২টি পাড়ার মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এর ধারাবাহিকতায় দুর্যোগপূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক বার্তা জানাতেই ভলান্টিয়ারদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...