• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

চাষাড়ায় ঐতিহাসিক জিয়া হলে রহস্যজনক অগ্নিকাণ্ড পরিদর্শনে বিএনপি নেতা টিপু, তদন্তের দাবি

এসবি ওয়ান ডেস্ক / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

চাষাড়ায় ঐতিহাসিক জিয়া হলে রহস্যজনক অগ্নিকাণ্ড
পরিদর্শনে বিএনপি নেতা টিপু, তদন্তের দাবি

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত ঐতিহাসিক জিয়া হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে হঠাৎ করে ভবনটির ভেতর থেকে ধোঁয়া উড়তে শুরু করলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনটিতে কীভাবে আগুন লেগেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত রহস্যজনক। এগুলো ফ্যাসিবাদ দোসরদের হুকুমে কেউ করেছে, জনগণের নিরাপত্তা ও ঐতিহাসিক স্থাপনাকে রক্ষা করতে হলে প্রশাসনকে অবশ্যই কঠোর তদন্ত করতে হবে। সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

টিপু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে হবে তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কে উদ্দেশ্য করে বলেন দ্রুত এই জিয়া হলটিকে ভেঙে পুনরায় নির্মাণ করে আবার আগের মতন যাতে মানুষ এখানে সভা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে সেই ব্যবস্থাটি দ্রুত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী জানান, সকাল বেলায় দোকান খোলার সময় হঠাৎ দেখি ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। তবে ভবনটি যেহেতু খালি পড়ে ছিল, তাই আগুন লাগা স্বাভাবিক মনে হচ্ছে না। ও তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে খবর দিলাম, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

অন্য এক পথচারী বলেন,এমন ভবনে আগুন কেন লাগবে? অবশ্যই কেউ ইচ্ছা করে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা।

জিয়া হল একসময় নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। তবে গত কয়েক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় অসামাজিক কর্মকাণ্ডের আখড়া আখড়া হয়ে উঠেছে,

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এ কাজ করে থাকে, তাহলে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, এভাবে যদি ঐতিহাসিক ভবনগুলো অবহেলায় পড়ে থাকে তবে আগামীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...