• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত

এসবি ওয়ান ডেস্ক / ৪০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত
নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে ২০২৬) বেলা প্রায় ২টায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোনালী আক্তার অটোরিকশাযোগে পঞ্চবটী এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার শরীরের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং পা থেকে মাংস খুলে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পায়ে ব্যান্ডেজ করার পর তাকে বাসায় নেওয়া হয়।
মুঠোফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, তার পায়ের অবস্থা এখনো আশঙ্কাজনক। আহত স্থান থেকে এখনও রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। সোনালী আক্তারের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...