• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

এসবি ওয়ান ডেস্ক / ৭২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত বুধবার ১৩ আগষ্ট বিকালে
বিদ্যানিকেতন হাই স্কুলের ম্যানেজিং কমিটির উদ্যোগে
এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারের আয়োজন করা হয়।

বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান।

 

 

ব্যারিস্টার মেহেদী হাসান বলেন, “শুধু মাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট এবং নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য গৌরব করার মতো। তিনি অ্যাথলেটিকস ও সাঁতারের প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন এবং এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু। তিনি বলেন, “খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে মেয়েরা ফুটবলে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হচ্ছে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট নবী হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...