নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে শনিবার (২৭ জুন ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাশুকুল ইসলাম রাজীব, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এমদাদুল হক, অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. আমিনুল হক, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় তাঁরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীল, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...