• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ছাত্রী সংস্থার উদ্যোগে মানববন্ধন

এসবি ওয়ান ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ছাত্রী সংস্থার উদ্যোগে মানববন্ধন

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট রোড মোড়ে ঢাকা–বগুড়া মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারী তাজরী নাহার, মাহফুজা আননূরী, নিপা খাতুন, নায়েলা তাসনিম প্রমুখ নেত্রীবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, হিজাব মুসলিম নারীর পরিচয় ও ধর্মীয় অনুশাসনের অংশ। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন বাধাগ্রস্ত করা দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে সংশ্লিষ্ট শিক্ষিকার পদত্যাগ দাবি করেন এবং তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান। একইসঙ্গে এ ঘটনায় জাতীয় পর্যায়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান ছাত্রী সংস্থার নেত্রীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...