• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন যুবদলের দোয়া ও তবারক বিতরণ,বস্ত্র বিতরণ।

জুয়েল মেহেদী ( চিফ নিউজ এডিটর) / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
oplus_0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন যুবদলের দোয়া ও তবারক বিতরণ,বস্ত্র বিতরণ।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কুতুবপুর ইউনিয়ন যুবদল। ৬/৬ ২০২৬ইং অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন মোঃ মশিউর রহমান রনি, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা যুবদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ শহীদুল্লাহ্, সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি; মোঃ বাবুল আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি; মোঃ নজরুল ইসলাম মাদবর, সভাপতি, কুতুবপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন বিএনপি এবং এস.এম আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মোঃ মাসুম আহম্মেদ রাজ, সভাপতি, কুতুবপুর ইউনিয়ন যুবদল। সঞ্চালনার দায়িত্ব পালন ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন রানা, সাধারণ সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন যুবদল।
আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, তাঁর রাজনৈতিক আদর্শ স্মরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এ দোয়া মাহফিল বস্ত্র বিতরণ ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
আয়োজনেঃ কুতুবপুর ইউনিয়ন যুবদল।

আপনার মন্তব্য প্রদান করুন...