• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

জুয়েল মেহেদী ( চিফ নিউজ এডিটর) / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক দল ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

১২ জুন শুক্রবার সন্ধায় নগরীর মিশনপাড়ায় হোসিয়ারী সমিতিতে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জহিরুল ইসলাম হারুনের নেতৃত্বে নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মাসুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এনডিএ’র চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. তাইজুল ইসলাম সায়েম, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাবিবুল হাসান সোহান, নেতা মো. রুবেল হক এবং মো. সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যানের প্রতি শুভকামনা জানিয়ে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...