• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এসবি ওয়ান ডেস্ক / ১১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের দক্ষিণ এনায়েতনগরে আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ব্রাজিল সমর্থকদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল নেতা ও বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব এন আর বি মামুনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় দক্ষিণ এনায়েতনগর যুব সমাজের ব্রাজিল সমর্থকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মোঃ রাব্বি, মোঃ জয়নাল, মোঃ সাব্বির, মোঃ মোজাম্মেল, মোঃ শরীফ, মোঃ ফাহিম, মোঃ জিহাদ, মোঃ সবুজ, মোঃ রাসেল, মোঃ মাইনুদ্দিন, মোঃ লিটন, মোঃ কালাম, শ্রী আপনসহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী যুবক।
সভায় আসন্ন বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ফিফা বিশ্বকাপ-২০২৬ চলাকালে ব্রাজিলের খেলাসহ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে এলাকার ক্রীড়াপ্রেমীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন।
এ বিষয়ে এন আর বি মামুন বলেন, “ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী উৎসবের একটি অংশ। এলাকার তরুণ ও ক্রীড়ামোদীদের মধ্যে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে দক্ষিণ এনায়েতনগরে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে আরও বিভিন্ন আয়োজন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...