• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে শিল্প খাতকে এগিয়ে নিতে বিসিকের সচেতনতামূলক কর্মশালা

এসবি ওয়ান ডেস্ক / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
oplus_0

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে শিল্প খাতকে এগিয়ে নিতে বিসিকের সচেতনতামূলক কর্মশালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে “নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন” শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আঞ্চলিক কার্যালয়, ঢাকা আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের নবনির্বাচিত চেয়ারম্যান বেনজির আহমেদ টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড, নারায়ণগঞ্জের সভাপতি মো. হাতেম, মডার্ন গ্রুপের স্বত্বাধিকারী মাসুদুর রহমান মাসুদ, হোসিয়ারি মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া।
এছাড়াও কর্মশালায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের শত শত শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিল্প খাতে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার, সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের সম্ভাবনা এবং এর কার্যকর ব্যবহার নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। একই সঙ্গে শিল্প খাতে বিদ্যুতের চাহিদা পূরণ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়।
বিসিকের এ উদ্যোগকে শিল্প মালিকরা ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিল্প খাতে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...