• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, গ্রেপ্তার ২

এসবি ওয়ান ডেস্ক / ২১২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, গ্রেপ্তার ২

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজ এর শিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল ফোন। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রোববার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব কর্মকর্তা জানান, ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেন রাবেয়া রিয়া। পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়া হয় তাঁর কাছে থাকা নগদ টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করতেন। গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...