• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ফতুল্লায় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা: সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

এসবি ওয়ান ডেস্ক / ১৯৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শান্তিধারা এলাকায় এক দল সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন যুবলের এক নেতা ও তার সহযোগীরা। ঘটনার পর আহত নেতার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুর রহমান (২০), যিনি ছাত্রদলের ২নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তার ওপর ১০ মার্চ দুপুর ১২টার দিকে দলবদ্ধভাবে হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, সন্ত্রাসী আলতাফ হোসেন বাবু ওরফে লুঙ্গী বাবুর (৩৭) নেতৃত্বে আরও আটজন সন্ত্রাসী ও অজ্ঞাতনামা ৬০-৭০ জন দুর্বৃত্ত যুবলের ক্লাবে প্রবেশ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, সন্ত্রাসীরা ধারালো চাপাতি, ছোরা, রড, লাঠিসোটা ও দেশীয় আগ্নে অস্ত্র নিয়ে ক্লাবে ঢুকে আব্দুর রহমানসহ রাকিব (২২), কাউসার (২৮), শরীফ (২৯), মিল্টন (২৮), এবং সঞ্চয় কিসমত উল হাকিম (৩০) এর ওপর হামলা চালায়। হামলাকারীরা বেধড়ক মারধরের পাশাপাশি ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ৩০-৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

আহত আব্দুর রহমান অভিযোগে উল্লেখ করেন, হামলার সময় আলতাফ হোসেন বাবু ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া লোহার রডের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। তাকে রক্ষা করতে গেলে কাউসারকেও চাপাতির উল্টা পিঠ দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার থুতনির নিচে গভীর ক্ষত সৃষ্টি হয়। অন্যান্য আহতদেরও লোহার রড ও কাঠের ডাসা দিয়ে বেধড়ক মারধর করা হয়।

এছাড়া, অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা ক্লাবে থাকা ১৫টি চেয়ার (মূল্য প্রায় ৯,০০০ টাকা) লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জানিয়ে দেয় যে, ভবিষ্যতে এলাকায় দেখা গেলে মেরে ফেলা হবে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ভুক্তভোগী।

অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে, হামলাকারীরা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির চেষ্টা করতে পারে, কারণ ১নং অভিযুক্ত আলতাফ হোসেন বাবু শেীয় অস্ত্রসহ এলাকায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী থানার ওসির কাছে লিখিত আবেদন করেছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...