• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আজাদকে,নাঃগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক আঃ রহমানের শুভেচ্ছা। কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান

কিল্লালপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি / ২৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে
অজ্ঞাত পরিচয়ে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে কিল্লারপুল ড্রেজার অধিদপ্তর সংলগ্ন দেয়ালের পাশের একটি ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তারা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে চেক লুঙ্গি ও ধূসর রঙের টি-শার্ট ছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে

আপনার মন্তব্য প্রদান করুন...