• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আজাদকে,নাঃগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক আঃ রহমানের শুভেচ্ছা। কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান

বান্দরবানে চোরাকারবারীদের হামলায় বিজিবির ৩ সদস্য আহত

মো. ইসমাইলুল করিম / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযানে চোরাকারবারী চক্রের হামলায় ৩ বিজিবি সদস্যসহ চারজন আহত হয়েছেন। গত শনিবার রাতে (০১জুন) নয়টার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ সালামী পাড়া এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৩৭টি বার্মিজ গরু জব্দ করে। এসময় সংঘবদ্ধ চোরাকারবারি দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় এবং গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা লাঠিচার্জ ও এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এ সময় বিজিবির লাঠি চার্জে আকতার হোসেন নামে এক চোরাকারবারি চক্রের এক সদস্যও আহত হয়। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আহত বিজিবি সদস্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্তে গরু চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। হামলায় আমাদের তিনজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’–এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করেছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, চোরাকারবারি চক্র বিজিবির ওপরে হামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ের করা মামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...