• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

জিমখানা খুনের মামলায় অভিযুক্ত ভেলকি ও নাঈম আটক

বিশেষ প্রতিনিধি / ১১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নাঃগঞ্জে জিমখানা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চোরাই লোহা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে শাহাদাত (২৫) নামের এক যুবক গত বুধবার রাতে খুন হয়েছেন। নিহতের নাম শাহাদাত, নতুন জিমখানা রোডের বাসিন্দা এবং মাদকাসক্ত ছিলেন, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন।

মামলার বিবরণ অনুযায়ী, ১৪ মে রাত আনুমানিক পৌনে এগারোটায় জিমখানা বটতলা রাসেল পার্কের দক্ষিণ পাশে নিরাপত্তা গেইটের কাছে শাহাদাতের সাথে অভিযুক্ত মাহিন আহম্মেদ ভেলকি (২৪), নাঈম আহমেদ (২১) এবং তাদের অজ্ঞাতনামা ৫-৬ সঙ্গীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভেলকির নেতৃত্বে তারা শাহাদাতের বুকে তিনটি ও কোমরের কাছে একটিসহ মোট চারটি ছুরিকাঘাত করে এবং শরীরের অন্যান্য স্থানেও আঘাত করে পালিয়ে যায়। পথচারীরা শাহাদাতকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বোন কুলছুমা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাহিন আহম্মেদ ভেলকি, নাঈম আহমেদ, প্যাকেজ ফাহিম (২৪), সাঈম (২৪) সহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন জানান, থানা পুলিশ ইতিমধ্যেই মামলার এজাহারভুক্ত আসামী মাহিন আহম্মেদ ভেলকি ও নাঈম আহমেদকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শাহাদাতের সাথে অভিযুক্তদের মাদক বিক্রি ও চোরাই লোহা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...