• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আজাদকে,নাঃগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক আঃ রহমানের শুভেচ্ছা। কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান

পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে নিহত ১ 

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি / ৬৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে নিহত ১

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি!!

খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।

সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু।মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। যদি অভিযোগ করে তাহলে অভিযোগ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...