• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ীসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে…. ডিসি নুসরাত সুলতানা

এসবি ওয়ান ডেস্ক / ১৯১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে…. ডিসি নুসরাত সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি -২৬.০৬.২৫

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

তিনি বলেন ,কুড়িগ্রাম জেলার  ফুলবাড়ী উপজেলাকে প্রথম এবং পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে ।

তিনি আরও বলেন’কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক! বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যেকোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।

 

 

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, গত ৬ মাসে ৭০টি মোবাইল কোর্ট ট্র,১৬৭ মামলার আসামি ১৮২জন। মাদক নিয়ন্ত্রনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...