• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

এসবি ওয়ান ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বগুড়া শেরপুরে পুকুর থেকে ৫ মণ ওজনের মূল্যবান কস্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
‎বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন গ্রামের একটি পুকুর থেকে প্রায় ৫ মণ (প্রায় ২০০ কেজি) ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব।

‎র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মূর্তিটি প্রাথমিকভাবে একটি প্রাচীন হিন্দু দেবীর বলে ধারণা করা হচ্ছে, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, মূর্তিটি পাচারের উদ্দেশ্যে গোপনে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানে কেউ আটক হয়নি, তবে এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মন্তব্য প্রদান করুন...