• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আজাদকে,নাঃগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক আঃ রহমানের শুভেচ্ছা। কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান

লামায় সাংবাদিক উপর হামলায়, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. ইসমাইলুল করিম / ৪৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলার কর্মরত দৈনিক নববাণীর প্রতিনিধি ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন এর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন। মঙ্গলবার (৩রা জুন) বিকাল ৪টায় লামা প্রেসক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিক চৌধুরী মো.সুজন বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে ২রা জুন রাত ৯টার দিকে লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আমির হোসেন, যুবদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, যুবদল নেতা মো. মনিরুল ইসলাম’সহ কয়েকজন মিলে আমার উপর হামলা করে মোবাইল কেড়ে নেয়।হামলাকারীরা বিএনপি’র মতন একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী হওয়ায়, আমি আমার পরিবারবর্গ নিরাপত্তা হীনতা বোধ করছি। তাই উক্ত হামলার বিষয়ে লামা থানায় অভিযোগ দায়ের করেছি। গত ২রা জুন রাতে লামা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বন বিভাগ একটি কাঠের ট্রাক জব্দ করে। গাড়িটির অবস্থান করে লামা লাইনঝিরি-সাবেক বিলছড়ি চলাচল রাস্তার উপর ছিলেন। উল্লেখিত ব্যাক্তিদ্বয় ফরেস্ট রেঞ্জারের সাথে আক্রমনাত্মক আচরণের ভিডিও ধারণ করতে গেলে উপর হামলা করে। ওই সময় তারা আমাকে ডাকাতি মামলার আসামী করবে বলেও হুমকি দেন। হামলা ও হুমকি ধামকি দেন তারা হলেন; আসহাদুল ইসলাম, ইমাম হোসেন মজুমদার, মো. মাসুদ রানা’সহ ১০/১২ জন তাদের বাড়ি লামা পৌরসভা ৮নং ওয়ার্ড বলে জানায়।

আপনার মন্তব্য প্রদান করুন...