• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

লামায় ইয়াবা সেবনের দায়ে দপ্তরে’সহ ৩ যুবক’কে কারাদণ্ড

মো. ইসমাইলুল করিম / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

 

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে হায়দারনাশী এলাকার শাহাবুদ্দিন ছেলে মোহাম্মদ আরফাত ও মৌলভীকাটা এলাকার বশির আহমদ ছেলে মোহাম্মদ ফারুক,পশ্চিম হায়দারনাশী আব্দুল মন্নান ছেলে আব্দুল আল মামুন তিন যুবক’কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৭জুন ২৫) দুপুরে উপজেলা ফাঁসিয়াখালী এলাকায় নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন। স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, ফাঁসিয়াখালী রিপুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে মাদক ও দেশীয় অস্ত্র সহ আটক করি স্থানীয় জনতা।পরে লামা থানা পুলিশ’কে খবর দিলে তাদের’কে আটক করে নিয়ে যায়। তারা আরও বলেন, মাদক কারবারীরা বিদ্যালয়ের দপ্তরী আব্দুল আল মামুন থেকে মাদকগুলো সংগ্রহ করতেন। দীর্ঘ অর্ধযুগ ধরে উক্ত স্কুল ছুটির পরে রাতে মাদক কেনাবেচা ও সেবনের অভয়ারণ্যে পরিনত হতো।

ভ্রাম্যমাণ আদালত শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন দৈনিক আজাদী’কে বলেন, আটক যুবকদের’কে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। তারা দোষ স্বীকার করায় একজন’কে ১০ দিনের এবং অপর দুইজন’কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনশৃংখলা বজায় রেখে মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক কেবল একটি পরিবার না পুরো সমাজের জন্য ক্ষতিকর। মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...