• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আজাদকে,নাঃগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক আঃ রহমানের শুভেচ্ছা। কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ || আহত ১

আবু কাউসার মিঠু / ২২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামুন হোসেন (৩৮) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের আওয়ামী লীগ নেতা ও বর্তমানে ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদের সময় এলাকায় ফিরে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী বাবুর আশ্রয়ে ছিলেন।

খোকার এই উপস্থিতি জানাজানি হলে বিএনপির প্রতিপক্ষ গ্রুপ, মোস্তাফিজুর রহমান দিপুর অনুসারী বাদল গ্রুপ ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাবু ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে গোলাগুলিতে রূপ নেয়।

এতে বাদল গ্রুপের সদস্য ও বাদলের ছোট ভাই মামুন হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাও আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ তাকে উদ্ধার করে শাহবাজপুর হাসপাতালে ভর্তি করেছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামুনকে ঢামেকে পাঠানো হয়, পরে রাত ১০টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক।”

আপনার মন্তব্য প্রদান করুন...