• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বান্দরবানে গোপন সংবাদে ৮ রোহিঙ্গা আটক

মো. ইসমাইলুল করিম / ২৫২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বান্দরবানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২১ মে) সকালে জেলা শহরের বালাঘাটা এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া (৪৫), মুজিবুল্লাহ (২৫), মো. তৈয়ব (২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ (২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংক খালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।পুলিশ জানায়, ০৮ জন রোহিঙ্গা নাগরিক বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বালাঘাটা এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশ। এ সময় বালাঘাটার পূর্ব মুসলিম পাড়া এলাকা থেকে ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। রোহিঙ্গা মাঝি (টিম লিডার) আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা পূর্ব মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে আসছি।বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করার পর কক্সবাজার ট্যাংকখালী ক্যাম্প এ ফেরত পাঠানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...