• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

বন্দর বাড়িপাড়া বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

এসবি ওয়ান ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বন্দর বাড়িপাড়া বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

 

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
বন্দর বাড়িপাড়া এলাকায় বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বন্দর ২১ নম্বর ওয়ার্ডের বাড়িপাড়া এলাকায় এ কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি এডঃ সাখাওয়াত হোসেন তার বক্তব্য বলেন, আঃলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপিকে প্রশ্ন করছিল আপনারা ক্ষমতায় আসলে কি করবেন?
উত্তরা বিএনপি বলেছিল রাষ্ট্রীয় কাঠামো ৩১ দফা বাস্তবায়ন করব।তারেক রহমানের নির্দেশে তা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা ও লিফলেট বিতরণ করছি।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাড. টিপু বলেন,মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে, গুম–খুনসহ এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান। জনগণের দ্বারে দ্বারে যান, তাদের দুঃখ–দুর্দশা বুঝবার চেষ্টা করুন। শুনে রাখুন, ২১ নম্বর ওয়ার্ড যদি শক্তিশালী হয়, তাহলে মনে রাখবেন যারা ফ্যাসিবাদী, হাইব্রিড, কিছু শিল্পপতি টাকার বিনিময়ে ভাড়া করে লোক এনে সমাবেশ–র‌্যালি করে, তারা তখন আর লোক পাবে না। আপনারা শক্তিশালী হোন, সবাই একসঙ্গে এক হয়ে কাজ করুন তাহলেই আর কোনো ভয় থাকবে না।আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে। আমাদের জেল খাটিয়েছে।মাকে ‘মা’ বলতে পারিনি, বাবাকে ‘বাবা’ বলতে পারিনি, ভাইকে ভাই বলতে পারিনি, সন্তানকে আদর করতে পারিনি দিনের পর দিন আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছি।

অ্যাড. টিপু আরও বলেন, এই ১৬ বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলেন আরাম–আয়েশ থেকে বঞ্চিত ছিলেন। আর এখন যারা নতুন করে এসেছে, তারা কিন্তু এই ১৬ বছর আরামে কাটিয়েছে। তারা এখন মনোনয়নের আশায় আছে যারা দলের দুঃসময়ে মামলা খায়নি, জেল খাটেনি, রাজপথে আন্দোলন করেনি, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করেনি তারা এখন উড়ে এসে জুড়ে বসেছে। এখন তারা দল থেকে মনোনয়ন চায়! আপনারা কি এটা মেনে নেবেন?

পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়া উপস্থিত ছিলেন,
বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ,বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...