• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

এসবি ওয়ান ডেস্ক / ১০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে । নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২০আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলার আওতাধীন কেওডালা, মদনপুর আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (সিনিয়র সহকারী সচিব) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের মনিজা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, প্রকৌশলী শাহ্-আলম রনি সহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।

মদনপুরে বাস স্টান্ড এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকা ২০ ফুট (প্রায়) এবং ০.৩কিলোমিটার (প্রায়), বাণিজ্যিক লোড (রেস্টুরেন্ট-৩ টি), বার্ণার-২২টি, বুস্টার-১টি, সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ৯৩০ঘ.ফু./ঘ. সর্বমোট জরিমানাঃ ১,৬০,০০০ টাকা।

কেওডালা এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকাঃ ৮০০ ফুট (প্রায়) এবং ২কিলোমিটার (প্রায়) আবাসিক; ডাবল বার্ণার-৫০০টি (আনুমানিক), লোড-১০,৫০০ ঘ.ফু./ঘ.

সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ১০,৫০০ ঘ.ফু./ঘ. প্রতিটি বিতরণ লাইন /সার্ভিস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...