• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা শহরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী মাদক ব্যাবসায়ী আটক

এসবি ওয়ান ডেস্ক / ৩৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা শহরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী মাদক ব্যাবসায়ী আটক

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া ২ নম্বর রেলওয়ে সুপার মার্কেট এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধারসহ দুই নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর আফসান।

অভিযান চলাকালে ২৩০ গ্রাম গাঁজা ও ২৮৯টি গাঁজার পুরিয়া, একটি দেশীয় তৈরি চেইন, একটি বড় দা, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় মোছা. সাথী খাতুন (৩০) ও সখিনা বেগম (৬০) নামে দুই নারীকে আটক করা হয়। দুজনই নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান শেষে আটক নারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...