• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপুকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র ফতুল্লার কায়েমপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত  প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

এসবি ওয়ান ডেস্ক / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান দুই আসামি আয়াত (২৮) ও সিফাত (২৩) গ্রেপ্তার হয়েছে র‍্যাব১১এর অভিযানে শনিবার ১৭ মে ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার মোস্তফার ছেলে রোববার ১৮ মে দুপুরে তাদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে
র‍্যাব সূত্রে জানা যায় গত বছরের ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ছোটবাগ এলাকায় রাজিব হোসেন জয় (৩৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয় নিহত রাজিব হোসেন মদনপুরের দেওয়ানবাগ পূর্ব পাড়ার হোসেন মাতবরের ছেলে তিনি গার্মেন্টসে চাকরি করতেন
মামলার অভিযোগপত্রে বলা হয় পূর্ব শত্রুতার জের ধরে আয়াত ও সিফাতসহ অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে রাজিবকে হত্যা করে ঘটনার দিন রাজিব রিকশায় বাড়ি ফেরার পথে ছোটবাগ এলাকায় তাকে ফোন করে ডেকে নেয়া হয় সেখানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আয়াত সিফাত মিরাজ মেহেদী জীবনসহ অন্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজিবকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে
পরে রাজিবের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্তে র‍্যাব ১১ তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে গ্রেপ্তারকৃতদের অবস্থান নিশ্চিত হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় র‍্যাব জানায় মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...