• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন

এসবি ওয়ান ডেস্ক / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন

‘নারায়ণগঞ্জ শহর, আমাদের বাড়ি ,
সচেতন হই, পরিষ্কার করি’
-মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ

জেলা প্রশাসন গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই রূপ দিতে বদ্ধপরিকর।গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় তাই জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ গত ২৯ জুলাই থেকে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করে । ৭টি খালের ৫৬টি স্পটে ১১.৪৫ কিমি খাল জুড়ে প্রায় ৩৫২৪ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। কিন্তু খাল পরিষ্কার করার পর পুনরায় জনগণ নির্দিষ্ট জায়গার অভাবে সেই খালেই ময়লা ফেলে খাল অপরিষ্কার করে ফেলে । তাই এই বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে স্থাপিত হচ্ছে Waste Bin.

এরই অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে Waste Bin স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। জেলার ১৮টি ইউনিয়নে ১০০ টি Waste Bin স্থাপনের মাধ্যমে একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে । এর ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নাগরিকরা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারবেন। পরবর্তীতে ইঞ্জিনচালিত বর্জ্য ভ্যানের মাধ্যমে Waste Bin থেকে বর্জ্যগুলো সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা হবে ।আজ ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে স্থাপিত ‘ Waste Bin‘ এর উদ্বোধনের মাধ্যমেই এই কার্যক্রমের সূচনা হয়।

বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করে নিয়মিত মনিটরিং চালানো হবে। একইসঙ্গে পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন করে নাগরিকদের সচেতন করা হবে, যেন নির্দিষ্ট স্থানের বাইরে কেউ আর ময়লা-আবর্জনা ফেলতে না পারে।

এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার পথে জেলা প্রশাসন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...