• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ 

এসবি ওয়ান ডেস্ক / ১১৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি –

নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদের তীরে টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল এর সভাপতিত্বে

সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সদস্য ডাঃ রকিবুল হাসান বাঁধন, সাজেদুল ইসলাম হ্যাভেন,কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম রাশেদ, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন।

জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবির কথা উল্লেখ করে বলেন, চরের মানুষের জীবন মান উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দেশে ৬৪ জেলার মধ্যে ৩২টি জেলায় একশতটি চর রয়েছে সেখানে বাস করে ২কোটি মানুষ।চরের মানুষকে দেখলে মনে হয় ভিন গ্রহের আদম সন্তান।

অতিদ্রুত চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে কুড়িগ্রামসহ গোটা দেশের দারিদ্র্য বিমোচনে দাবি জানান।

সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...