• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এসবি ওয়ান ডেস্ক / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এম,এ,আযম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৩.০৬.২০২৫
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা “শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রামগুলোকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘাত হয়। সেই ছোট ছোট অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা গ্রাম আদালতের মাধ্যমে মিমাংসা করতে হবে। সেজন্য গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হলে যোগ্য লোক দেখে স্থানীয় সরকার নির্বাচনে সুশিক্ষিত ও সুনাগরিক নির্বাচন করতে হবে।তাহলে গ্রাম আদালতের সুফল পাবেন।
তিনি আরও বলে,সরকারের তথ্য গবেষণা সেল থেকে গ্রাম আদালত সম্পর্কে প্রচার ও প্রচারণা করে আসছে।এ লক্ষ্যে গ্রামে গিয়ে সচেতনামূলক মিটিং পোস্টার লাগানো হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

এ সময় কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন,কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বি,এম কুদরত-এ- খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ,বি,এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...