• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।

এসবি ওয়ান ডেস্ক / ৫০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজানের ১৭ তম রোজা উপলক্ষে ঈশ্বরগঞ্জ থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঈশ্বরগঞ্জ থানার কম্পাউন্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।

এ সময় ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা, করেন ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র (আইসি) ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া,
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ এ.কে.এম হারুন -অর-রশীদ হারুন, যুগ্ম-আহবায়ক মোঃ আতিকুর রাজ্জাক ভূঞা হিরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, পৌর বিএনপির আহবায়ক মোঃ নুরে আলম জিকু, ময়মনসিংহ উওর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনীতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...