• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার

এসবি ওয়ান ডেস্ক / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মো. হানিফ দেওয়ান ওরফে রুবেল (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন ২০২৬) ফতুল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকার বাসিন্দা হানিফ দেওয়ানকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ফতুল্লা থানার এফআইআর নং-২৭, তারিখ ১৪ অক্টোবর ২০২৫ এবং জিআর নং-৪৮০ মামলার এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১০৯ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারকৃত হানিফ দেওয়ান শাসনগাঁও এলাকার ফরিদ দেওয়ানের ছেলে। স্থানীয়ভাবে তিনি রুবেল নামেও পরিচিত। পুলিশ জানায়, মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, হানিফ দেওয়ান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ ছিল।

ফতুল্লা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...