• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে SBONE NEWS পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ও দেশের বাহিরের সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই ঈদ মোবারক,শুভেচ্ছান্তে লাবু আহমেদ রাজু ( চেয়ারময়ান এসবিওয়ান নিউজ) পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত এলজিইডি নিম্নমানের কাজ সেতু ভেঙে নিহত-১; গুরুতর আহত-৫ জগন্নাথপুরে “তারুণ্যের উৎসব -২০২৫ ইং” উদযাপন এর লক্ষে প্রস্তুতি সভা  লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে ভারতীয় জিঞ্জিরাম ও ধরণী নদীর ভাঙনে দিশেহারা মানুষ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত  গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

কুড়িগ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

এসবি ওয়ান ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

কুড়িগ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

এম,এ,আযম,

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩১ অক্টোবর

কুড়িগ্রাম সদর উপজেলার হানাগড়ের মাথা এলাকায় বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে স্বামী-স্ত্রী দম্পতি গুরতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরতলির হানাগড়ের মাথা এলাকার  চিহ্নিত ভূমিদস্যু ইয়াকুব আলী (উক্কু) (৫০), রিপন মিয়া (৩০) ও লিটন মিয়ার ( ২৫) লাঠিসোটা নিয়ে অসহায় রফিকুল ইসলামের বসতভিটা দখল করতে আসে। এতে তিনি ও তার স্ত্রী বাঁধা দিলে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। হামলায় গুরুতর হয় স্বামী রফিকুল ইসলাম ( ৪৫) এবং স্ত্রী কাকলি বেগম।

স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিপক্ষরা আচমকা জমি ঘিরতে আসে। এতে ওই দম্পতি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে স্বামী -স্ত্রী দুজনেই আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এ ভর্তি করাই।

এ ব্যাপারে ইয়াকুব আলী ও রিপন মিয়ার মতামত জানতে একাধিকবার মুঠোফোন ফোন দিলেও তারা তা রিসিভ করেন নাাই।

ভুক্তভোগী রফিকুল ইসলামের পরিবার জানায়, অপরাধীদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ্ লিখিত অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

M A Azam Kurigram
Mobile : 01712-946421
Email : m.a.azamnet@gmail.com

আপনার মন্তব্য প্রদান করুন...