• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে SBONE NEWS পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ও দেশের বাহিরের সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই ঈদ মোবারক,শুভেচ্ছান্তে লাবু আহমেদ রাজু ( চেয়ারময়ান এসবিওয়ান নিউজ) পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত এলজিইডি নিম্নমানের কাজ সেতু ভেঙে নিহত-১; গুরুতর আহত-৫ জগন্নাথপুরে “তারুণ্যের উৎসব -২০২৫ ইং” উদযাপন এর লক্ষে প্রস্তুতি সভা  লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে ভারতীয় জিঞ্জিরাম ও ধরণী নদীর ভাঙনে দিশেহারা মানুষ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত  গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারও মানুষের বিক্ষোভ 

এসবি ওয়ান ডেস্ক / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারও মানুষের বিক্ষোভ

এম,এ,আযম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ-২৬-১০-২৫ইং।

কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমান (৩৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেয় নিহতের পরিবারসহ শত শত নারী পুরুষ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছাঃ রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ অনেকে।

 

বক্তারা বলেন, গত ২০ তারিখ নিখোঁজ হয়

লক্ষ্মীকান্ত স্কুলের নৈশ প্রহরি আনিছুর। ২১ তারিখ তার মরদেহ মেলে রংপুরে। তাকে পরিকল্পিত ভাবে রংপুরে নিয়ে হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তাদের।

 

মানববন্ধনে নিহতরের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে চলতি মাসের ২০ তারিখ রংপুরে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এই হত্যায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে।

এই হত্যাকান্ডে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষ তাদের ফাঁসি চাই।

 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ওই নৈশ প্রহরি তো রংপুরে মারা গেছে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এর পরেও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

M A Azam Kurigram
Mobile : 01712-946421
Email : m.a.azamnet@gmail.com

আপনার মন্তব্য প্রদান করুন...