• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে SBONE NEWS পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ও দেশের বাহিরের সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই ঈদ মোবারক,শুভেচ্ছান্তে লাবু আহমেদ রাজু ( চেয়ারময়ান এসবিওয়ান নিউজ) পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত এলজিইডি নিম্নমানের কাজ সেতু ভেঙে নিহত-১; গুরুতর আহত-৫ জগন্নাথপুরে “তারুণ্যের উৎসব -২০২৫ ইং” উদযাপন এর লক্ষে প্রস্তুতি সভা  লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে ভারতীয় জিঞ্জিরাম ও ধরণী নদীর ভাঙনে দিশেহারা মানুষ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত  গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামানকে জবাই করার হুমকি, থানায় জিডি

এসবি ওয়ান ডেস্ক / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামানকে জবাই করার হুমকি, থানায় জিডি

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠির জেলার নলছিটি উপজেলাধীন নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামান সুইটকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন (৩৫)।

আইনী আশ্রয় পেতে সুইট ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৯০১, তারিখ-২০-১০-২০২৫খ্রি.) দায়ের করেছেন। কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরেরকাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকম’র নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

সাংবাদিক কামরুজ্জামানের সাধারণ ডায়রী সূত্রে জানাযায় , নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন(৩৫) ও নাইমের মা নিলুফা বেগম(৫০) ওই এলাকার প্রেসিডেন্ট বাড়ির খলিল হাওলাদারের ঘরের সামনের খাল পাড়ের ৫০০ফুট পাইলিং এর কাজ করে। উক্ত কাজের অনিয়ম হওয়ায় ভিডিওসহ দৈনিক খবর ডটকম পোর্টালে গত ১৬ অক্টোবর নিউজ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২০অক্টোবর) ১০টা ৩৬মিনিটে প্রতিবেদকের ব্যবহৃত ০১৯৩৬-১১২৭০৭ নম্বরে ০১৩০৪-৮৫৭৩৫০ থেকে ফোন করে নাইম অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সুইট তাকে গালিগালাজ করতে নিষেধ করলে নাঈম ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ জবাই করে খুন করবে বলে হুমকি দেয়। এসময় হুমকির ভাষ্য মোবাইল ফোনের লাউড স্পিকারে দিলে পাশে থাকা বাবুল মিনা, সাইফুল ইসলাম বাবু কতা গুলো শুনতে পায়। এ ঘটনায় সাংবাদিক সুইট নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয় ঝালকাঠি সাংবাদিকদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হুমকি দাতাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। তদন্ত করে পরবর্তি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংযুক্ত : সাংবাদিক কামরুজ্জামানের ছবি।

আপনার মন্তব্য প্রদান করুন...