• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে SBONE NEWS পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ও দেশের বাহিরের সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই ঈদ মোবারক,শুভেচ্ছান্তে লাবু আহমেদ রাজু ( চেয়ারময়ান এসবিওয়ান নিউজ) পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত এলজিইডি নিম্নমানের কাজ সেতু ভেঙে নিহত-১; গুরুতর আহত-৫ জগন্নাথপুরে “তারুণ্যের উৎসব -২০২৫ ইং” উদযাপন এর লক্ষে প্রস্তুতি সভা  লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে ভারতীয় জিঞ্জিরাম ও ধরণী নদীর ভাঙনে দিশেহারা মানুষ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত  গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

খানপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

এসবি ওয়ান ডেস্ক / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

খানপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জ শহরের খানপুর মেনরোড এলাকায় এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামের একজন নাইট গার্ডকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির আহমেদ জানান, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ব্যক্তির নাম আবু হানিফ। তিনি খানপুর মেইন রোডের ইতু ভিলার নাইটগার্ড। এই ভবনেরই ভাড়াটিয়া একজন গার্মেন্টস কর্মীর ১১ বছর বয়সী শিশু সন্তানকে সে ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। রোববার রাতে ঘটনাটি মেয়েটি তার মাকে জানালে তার মা আজ সোমবার দুপুরে এলাকাবাসীকে জানায়। ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে প্রথমে কয়েকজন তাকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে আসে। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। তবে ঘটনার বিস্তারিত জানতে আমাদের অফিসাররা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
নিহতের বোন রাবেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইব্রাহিম জানান, আজ দুপুর ১:৩০ টায় খানপুরের আজিম ভিলার মালিকের ছেলে অভি তাদের বাসায় আসে। এসে তার স্ত্রী রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ইব্রাহিম মিয়াকে ধরে খানপুর জোড়া টাংকির নিচে নিয়ে যায়। সেখানে গিয়ে ইব্রাহিম মিয়া দেখতে পান তার শ্যালক আবু হানিফকে সেখানে আটকে রাখা হয়েছে। অভির লোকজন ইব্রাহিম মিয়াকে চড় থাপ্পড় মারে। তার লুঙ্গি খুলে উলঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা আবু হানিফকে অটো রিক্সায় করে অন্য কোথাও নিয়ে যায়। রাতে তারা খবর পান যে খানপুর হাসপাতালে কে বা কারা আবু হানিফের লাশ ফেলে রেখে গেছে।
তিনি জানান, নিহত আবু হানিফের পিতার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনা সদরের খুনতা কাটা গ্রামে। নারায়ণগঞ্জে সে খানপুরের ইতু ভিলাতেই থাকতো। তার দুই মেয়ে এক ছেলে ওই স্ত্রী গ্রামের বাড়িতে থাকে।
খানপুর হাসপাতালের কর্তব্যরত ডা: শাহাদাৎ জানান, মুমূর্ষু অবস্থায় কয়েকজন যুবক তাকে নিয়ে আসে আনুমানিক ৩টায়। তার হাতে পায়ে ক্ষত ছিল, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলায় অজ্ঞাত যুবকরা তাকে ফেলে পালায়। পুলিশকে সাথে সাথে খবর দেয়া হলেও সেখান থেকে কেউ আসেনি। ৮টায় তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর থানার এস আই আব্দুল আজিজ রাত ১১ টায় জানান, ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। #
শরীফ উদ্দিন সবুজ, ২০-১০-২০২৫

আপনার মন্তব্য প্রদান করুন...