• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে SBONE NEWS পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ও দেশের বাহিরের সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাই ঈদ মোবারক,শুভেচ্ছান্তে লাবু আহমেদ রাজু ( চেয়ারময়ান এসবিওয়ান নিউজ) পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোনালী আক্তার গুরুতর আহত এলজিইডি নিম্নমানের কাজ সেতু ভেঙে নিহত-১; গুরুতর আহত-৫ জগন্নাথপুরে “তারুণ্যের উৎসব -২০২৫ ইং” উদযাপন এর লক্ষে প্রস্তুতি সভা  লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে ভারতীয় জিঞ্জিরাম ও ধরণী নদীর ভাঙনে দিশেহারা মানুষ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত  গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

লামায় অভিযানে বালু জব্দ নিলাম দিলেন ইউএনও মঈন উদ্দিন

এসবি ওয়ান ডেস্ক / ৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

লামায় অভিযানে বালু জব্দ নিলাম দিলেন ইউএনও মঈন উদ্দিন

বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বালুমহালের ৩টি পয়েন্ট আনুষ্ঠানিক ভাবে নিলাম দিলেন। নিলাম কার্যক্রম শেষ হওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ যৌথ অভিযানে নতুন দুটি অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট জব্দ করা হয়। প্রায় ২ লাখ ২৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করে বুধবার ১৫ অক্টোবর অভিযান পরিচালনা নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সরই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী সরই খাল থেকে অবৈধভাবে শেলু মেশিন (ড্রেজার) ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছিল।প্রথমে সরই খালে ৩টি বালুমহালের পয়েন্ট বিধি মোতাবেক নিলাম দেওয়া হয়। কিন্তু নিলাম শেষে জানা যায়, কিছু অসাধু চক্র নিলামের বাইরেও অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।এই তথ্যের ভিত্তিতে ইউএনও মো. মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ তাৎক্ষণিকভাবে অতিরিক্ত দুটি নতুন পয়েন্টে অভিযান চালান।অভিযানকালে ওই দুটি পয়েন্ট থেকে আনুমানিক ২ লাখ ২৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈন উদ্দিন বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান আছে। পরিবেশ ও নদীর স্বাভাবিকতা রক্ষায় এ ধরনের অসাধু কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে। জব্দকৃত বালুর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...