• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাঢ়ায় মহানগর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে নাইটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ এবং ধরলা সেতুর ওপর ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর রক্তাক্ত ৪ -ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন খাগকান্দা বিএনপির সভাপতি বেলায়েতকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ, বিতর্কিত সহিদুল্লাহর সঙ্গে সখ্যে প্রশ্নবিদ্ধ দলীয় ভাবমূর্তি কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ ‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান

শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান

এসবি ওয়ান ডেস্ক / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান

বিশেষ প্রতিনিধি : সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের বিভিন্ন পুজা মন্ডপে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।

১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পুজা মন্ডপে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

রামকৃষ্ণ মিশন, ঋষি পাড়া, চাষাড়া, আমলা পাড়া, পাল পাড়া, গোদনাইল, লক্ষ্মী নারায়ণ, হাজারীবাগ দূর্গা মন্দির উত্তর, দক্ষিণ এবং ২ নং ঢাকেশ্বরীহসহ বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করে বার্তা প্রদান করা হয়।

বার্তায়- শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই প্রত্যাশা সবসময়। শুভেচ্ছা বার্তায়- নারী-শিশুসহ সকলে নিরাপদ পরিবেশে উৎসব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় পাঠাগার ও গবেষণা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ, সহ-সভাপতি প্রতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সদস্য রোকেয়া খাতুন, লিপি সরকার, পল্লবী প্রত্যাশা, নীলা আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...