• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাঢ়ায় মহানগর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে নাইটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ এবং ধরলা সেতুর ওপর ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর রক্তাক্ত ৪ -ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন খাগকান্দা বিএনপির সভাপতি বেলায়েতকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ, বিতর্কিত সহিদুল্লাহর সঙ্গে সখ্যে প্রশ্নবিদ্ধ দলীয় ভাবমূর্তি কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ ‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান

নিরাপদে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

এসবি ওয়ান ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

নিরাপদে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

এম, এ , আযম

বাংলাদেশে এবারে লম্বা ছুটির মাঝে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে । সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে দূর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করেছেন সনাতনীরা। কোথাও কোন অবাঞ্চিত অথবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারা সরকারের জন্যে এক স্বস্তিদায়ক বিষয়।

বুধবার রাত ৯ ঘটিকায় নিজ বাসভবন থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডঃ রুহুল কবির রিজভী ফোন কলে পুলিশের মহা পরিদর্শক আলী হোসেন ফকিরকে সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারায় ধন্যবাদ জানান। সেই সংগে তিনি আইজিপির মাধ্যমে পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ঠ সকল আইন শৃংখলা বাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সারাদেশে চমৎকার, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে এটি সম্ভব হয়েছে বলে তিনি আইজিপিকে জানান। আইজিপি আলী হোসেন ফকির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ সরকার এবং জনগণকে সহযোগিতা করার জন্যে  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...