• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাঢ়ায় মহানগর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে নাইটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ এবং ধরলা সেতুর ওপর ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর রক্তাক্ত ৪ -ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন খাগকান্দা বিএনপির সভাপতি বেলায়েতকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ, বিতর্কিত সহিদুল্লাহর সঙ্গে সখ্যে প্রশ্নবিদ্ধ দলীয় ভাবমূর্তি কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ ‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান

কুড়িগ্রামে নাইটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ এবং ধরলা সেতুর ওপর ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর রক্তাক্ত ৪

এসবি ওয়ান ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নাইটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ এবং ধরলা সেতুর ওপর ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর রক্তাক্ত ৪

এম,এ, আযম , কুড়িগ্রাম-২৬-১০-২০২৬ইং।
কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কাঁঠালবাড়ি এলাকায় বিদ্যা কানন নামের একটি বিদ্যালয়ের সামনে আজ সোমবার রাত ৯ টারদিকে পিঙ্কি বাচ্চু নামের একটি যাত্রীবাহী পরিবহন ব্যাটারী চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ২ আহত অন্তত ৭ জন। আহতদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটা বাচ্চা মারা গেছে এবং গুরুতর একজনকে রংপুরে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

অপরদিকে, কুড়িগ্রামের ধরলা সেতুর ওপর ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।

কুড়িগ্রাম জেলা শহরের অদূরে ধরলা ব্রিজের ওপরে ইট বোঝাই বেপরোয়া গতির ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর রক্তাক্ত আহত হয়েছে। আহতদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক।

চিকিৎসক বলছেন, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধরলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই (মালবাহী) বেপরোয়া গতির ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ট্রলির ওপর উঠে যায়। এতে ট্রলির ইন্জিন বিচ্ছিন্ন হয়ে পরে এবং অটোতে থাকা যাত্রীরা মারাত্মকভাবে রক্তাক্ত যখম হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইট বোঝাই নিষিদ্ধ ট্রলির বেপরোয়া গতিতে এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ওসি বলেন, কেউ মারা যায়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। বিস্তারিত আসছে—

M A Azam Kurigram
Mobile : 01712-946421
Email : m.a.azamnet@gmail.com

আপনার মন্তব্য প্রদান করুন...