• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে এমসিকিউ উত্তরপত্র যথা সময়ে দিতে অসম্মতি, ছাত্রদল হতে বহিস্কার!

এসবি ওয়ান ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে এমসিকিউ উত্তরপত্র যথা সময়ে দিতে অসম্মতি, ছাত্রদল হতে বহিস্কার!
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ আহমেদ শাকিলকে অবশেষে আজ জেলা ছাত্রদল বহিস্কার করেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

 

বৃহস্পতিবার (২৬ জুন) নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে নিজেকে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে এমসিকিউ উত্তরপত্র যথা সময়ে দিতে অসম্মতি জানায়। এক পর্যায়ে দায়িত্বরত শিক্ষক ও কর্মচারীকে নানান ধরনের হুমকি প্রদর্শন করেন। বিষয়টি জানাজানি হলে চারিদিকে হৈ চৈ পড়ে যায়। তবে এই অসদাচরণের জন্য পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে একাধিক সূত্রের খবর, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের বিরুদ্ধে ৫ আগষ্ট পুর্ববর্তী এবং পরবর্তী সময়ে পুরো উপজেলাজুড়ে চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে টাকা আদায়, অবৈধ অস্ত্র প্রদর্শন করে হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ থাকার জনশ্রুতি রয়েছে। আর এসবের পেছনে সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেনের পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থন থাকারও অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপির একাংশ।

অন্যদিকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার (২৬ জুন) সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে । জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ বহিস্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...