সড়ক উন্নয়ন উদ্বোধনী অনুষ্ঠানে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের ব্যাপক উপস্থিতি, নেতৃত্বে জাকির হোসেন রবিন
২০২৫–২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ফতুল্লা পোস্ট অফিস থেকে হাজিগঞ্জ রোড হয়ে ছায়া উপজেলা সদর দপ্তর পর্যন্ত ২.১০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন রবিন তাঁর বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলেন। তাঁর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্বোধন করেন আব্দুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মামুন মাহমুদ, প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ এবং জনাব মাসুকুল ইসলাম রাজিব, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ।
স্থানীয়দের প্রত্যাশা, এই সড়কের উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে।
তারিখ: ২১ জুলাই ২০২৬ (০৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ)
বাস্তবায়নে: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নারায়ণগঞ্জ।
আপনার মন্তব্য প্রদান করুন...